টানা দু’ইনিংসে সেঞ্চুরি যশস্বীর
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিংকন: ক’দিন আগেও ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন যশস্বী জয়সওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাঁ-হাতি ওপেনারকে ঘিরে ভারতীয় দলেও উদ্বেগ তৈরি হয়। তবে কথায় আছে না, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’ পরপর দুই ইনিংসে শতরান হাঁকিয়ে সেটাই ফের প্রমাণ করলেন তিনি। গত ম্যাচে ১৫৫ রানের পর শনিবার বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ওপেন করতে নেমে উপহার দেন ১৩৮ বলে ১০২ রানের ইনিংস। মারেন ১৬টি চার ও ২টি ছক্কা। অপর ওপেনার সাই সুদর্শন ৭৭ রানে ব্যাট করছেন। সেই সুবাদে প্রথম দিনের শেষে ভারতীয় এ দলের সংগ্রহ ২ উইকেটে ২২৭। দেবদূত পাদিক্কালের ব্যাট থেকে অবশ্য এদিন ১৫ রানের বেশি আসেনি। ক্রিজে সুদর্শনের সঙ্গী ধ্রুব জুরেল (১২)।

Advertisement