প্যারিস: দুরন্ত ছন্দে কার্লোস আলকারাজ। শনিবার প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে টেলস ফ্রিৎজকে তিন সেটের লড়াইয়ে হারান তিনি। সেই সুবাদে এই আসরে প্রথমবার শেষ চারের টিকিট পাকা করলেন স্প্যানিশ তারকা। তাঁর পক্ষে খেলার ফল ৬-৭ (১০), ৭-৫, ৬-৩। সেমি-ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী বেন শেলটন। ম্যাচ জিতলেও টেলরের কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হয় আলকারাজকে। দ্বিতীয় সেটে দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে বাজিমাত করেন তিনি। অন্যদিকে, মার্কিন খেলোয়াড় টমি পলের বিপক্ষে ৬-৪, ৪-৬, ৬-৩ ব্যবধানে জেতেন শেলটন।
Advertisement



