নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীত কমেছে। দিনের বেলায় রোদ চড়া হচ্ছে। গরম খানিক বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও শহরের বায়ু দূষণের সূচক অর্থাত্ একিউআই কিছুতেই কমছে না। বরং বেড়েই চলেছে। ২০ জানুয়ারি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, সবথেকে বেশি দূষণ এদিন ছিল। পরিমাপ, ২৬৬। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি একিউআই ছিল ২৬৩। ৭ জানুয়ারি ছিল ২৬৪। তবে এখনও পর্যন্ত সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে ২০ জানুয়ারি।



