Bartaman Logo
১০ জুন, ২০২৬

ছত্তিশগড়ের ফের আইইডি বিস্ফোরণ, শহিদ এক জওয়ান, জখম আরও ২

ফের একবার ছত্তিশগড়ের বিজাপুর। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি-তে বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক জওয়ানের। আজ, সোমবার সকালে বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

ছত্তিশগড়ের ফের আইইডি বিস্ফোরণ, শহিদ এক জওয়ান, জখম আরও ২
  • ১৮ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

১৮ আগষ্ট, বিজাপুর: ফের একবার ছত্তিশগড়ের বিজাপুর। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি-তে বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক জওয়ানের। আজ, সোমবার সকালে বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

Advertisement

সূত্রের খবর, এদিন মাও-বিরোধী অভিযানে নেমে  ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের বনাঞ্চলে তল্লাশি চালাচ্ছিল ছত্তিশগড় পুলিসের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর বাহিনী। সেই সময়ই একটি পুঁতে রাখা আইইডি’তে বিস্ফোরণ ঘটে। যার জেরে মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। জখম হন আরও ২ জওয়ান। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর জঙ্গল থেকে বের করে আনা হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, দেশকে মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অপারেশনের আওতাতেই সোমবার এই অভিযান চালাচ্ছিল ছত্তিশগড় পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ