• ফের দক্ষিণী ছবিতে কাজ করছেন অভিনেতা অনিল কাপুর। দ্বিতীয়বার জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত প্যান ইন্ডিয়ান থ্রিলার ছবি ‘ড্রাগন’-এ যোগ দিয়েছেন অনিল। এর আগে ‘ওয়ার ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনিল ও এনটিআর। ফের পর্দায় তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে দর্শক। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য চূড়ান্ত। শীঘ্রই শ্যুটিং শুরু হবে। জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে ছবির শ্যুটিং হবে। আফ্রিকা সহ বেশ কয়েকটি লোকেশনে যাবেন নির্মাতারা। যদিও অনিল কোন চরিত্রে যোগ দিয়েছেন, তা নির্মাতাদের তরফে স্পষ্ট করা হয়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তাঁর চরিত্রে একাধিক শেড থাকবে। তবে এনটিআর আর অনিল ছাড়া আর কারা থাকবেন, তাও এখনও জানা যায়নি।



