Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আজ রাতেই পুরো একটি সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, ইরানকে চরম হঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও খানিকটা বাড়ল। ইরানকে আজ, সোমবার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রাতেই পুরো একটি সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, ইরানকে চরম হঁশিয়ারি ট্রাম্পের
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ৭ এপ্রিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও খানিকটা বাড়ল। ইরানকে আজ, সোমবার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আগেই ইরানকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। দিয়েছিলেন চুড়ান্ত সময়সীমাও। সেই সময়সীমার মেয়াদ শেষ হচ্ছে এদিন রাতেই। তার ঠিক আগেই তেহরানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, আজ রাতেই পুরো একটি সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। যেটি আর কোনওদিনই ফিরে আসবে না। আমি চাই না এমনটা ঘটুক। কিন্তু সম্ভবত এটিই হতে চলেছে। এখন আমাদের হাতে ইরানের সম্পূর্ণ শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে। যেখানে স্মার্ট এবং মূলত কম উগ্রবাদী চিন্তার মানুষদেরই প্রাধান্য দেওয়া হবে। হয়ত বৈপ্লবিক কিছু একটা ঘটতে চলেছে।

Advertisement

পাশাপাশি বর্তমান ইরানের শাসন ব্যবস্থাকে কটাক্ষ করে তিনি বলেন, কে জানে কী হতে চলেছে? তবে যাই হোক আমরা সকলেই তা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। ৪৭ বছরের দুর্নীতিপরায়ণ সরকারের অবশেষে অবসান ঘটবে। শেষে ট্রাম্প লেখেন, ইরানের সাধারণ মানুষের উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। প্রসঙ্গত, হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ-ট্যাঙ্কার চলাচল স্বাভাবিক করতে মার্কিন প্রশাসন ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিল। যার মেয়াদ শেষ হচ্ছে আজ রাতেই। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, দাবি মানা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু-সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ভয়াবহ হামলা চালানো হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ