জেলবন্দি ইমরান খানের দুই বোনকে মুক্তি, জল্পনা তুঙ্গে
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানের জেলবন্দি প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে মুক্তি দিল কর্তৃপক্ষ। আর তা ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে ইমরানের বোনেদের ছেড়ে দেওয়ার কী কারণ। এর জন্য সরকারের সঙ্গে কি প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনো চুক্তি হয়েছে? নানা মহলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। যদিও পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নাকভি জানিয়ে দিয়েছেন, এই ধরনের কোনো চর্চার জায়গা নেই। সরকার কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়। 

Advertisement

২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ইমরান। ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়। সাজাও খাটছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এই অবস্থায় তাঁর মুক্তির দাবিতে গত সেপ্টেম্বরে প্রতিবাদ মিছিলে শামিল হন ইমরানের তিন বোন। তাঁদের মধ্যেই উজমা খান এবং নরিন নিয়াজি নামে দু’জনকে মুক্তি দিল পাক জেল। তবে তাঁর আর এক বোন অলিমা খান এখনও জেলেই রয়েছেন। -ফাইল চিত্র