লন্ডন: ব্রিটেনের নাগরিক হলেন ললিত মোদি। শনিবার অক্সফোর্ড ইউনিয়নে একথা জানিয়ে তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বিষয়টাকে গর্বের অনুভূতি বলেই বর্ণনা করেছেন ললিত। উল্লেখ্য, ২০১০ সালে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর ভারত ছেড়ে ব্রিটেনে চলে যান তিনি। তারপর থেকে সেখানেই বসবাস করছেন প্রাক্তন আইপিএল কর্তা।
Advertisement



