বিভ্রাট: ক্ষমা চাইল মাইক্রোসফট
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বজুড়ে বিভ্রাটের পর ক্ষমা চাইল টেক জায়েন্ট মাইক্রোসফট। প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৭০টি দেশে টিমস, আউটলুক ও কোপাইলটের মতো পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনার ২৪ ঘণ্টার পর ক্ষমা চাইল সংশ্লিষ্ট সংস্থা। শনিবার মাইক্রোসফট জানিয়েছে, সমস্ত পরিষেবা স্বাভাবিক। তবে বিভ্রাটের জন্য সাইবার অ্যাটাক কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)- বা এআই এজেন্টের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তারা। সংস্থার দাবি, এটা একান্তই প্রযুক্তিগত ত্রুটি। এক্স হ্যান্ডলে এনিয়ে একটি পোস্ট করেছে মাইক্রোসফট। সোশ্যাল মিডিয়ায় টেক জায়েন্ট জানিয়েছে, বিভ্রাটের জন্য আমাদের উপভোক্তা ও সহকারীদের সমস্যায় পড়তে হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কী কারণে এই সমস্যা তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে মাইক্রোসফটের কোপাইলট, এজেন্ট ও প্ল্যাটফর্ম পরিষেবার এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement