Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ববিদ্যালয়ই প্রবেশিকা নিক, চান প্রেসিডেন্সির প্রাক্তনীরাও

প্রাক্তনীরাও চান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নিক সংশ্লিষ্ট বিভাগগুলিই।

বিশ্ববিদ্যালয়ই প্রবেশিকা নিক,  চান প্রেসিডেন্সির প্রাক্তনীরাও
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তনীরাও চান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নিক সংশ্লিষ্ট বিভাগগুলিই। মঙ্গলবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রাক্তনীদের আয়োজনে অনুষ্ঠান হয় ডিরোজিও হলে। সেখানে প্রাক্তনী সংসদের সভাপতি সুতীর্থ বসু সাংবাদিকদের বলেন, তাঁরাও জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের পরিবর্তে এই প্রবেশিকা বিভাগের হাতেই রাখতে চান।

Advertisement

প্রসঙ্গত, প্রেসিডেন্সির স্নাতক এবং স্নাতকোত্তরের প্রবেশিকা আয়োজন করে থাকে জয়েন্ট বোর্ড। তবে, বহুবছর ধরেই তা বিশ্ববিদ্যালয়ের হাতে ফেরানোর ব্যাপারে দাবি উঠছিল। সম্প্রতি এই সংক্রান্ত বৈঠকে ডিপার্টমেন্টগুলির বেশিরভাগই নিজেরা প্রবেশিকা নেবে বলে আগ্রহ প্রকাশ করে। তবে, এনিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এই প্রসঙ্গে অবশ্য প্রাক্তনীদেরও পাশে পেল সংশ্লিষ্ট বিভাগগুলি। যে ধাঁচে পরীক্ষা হচ্ছে, তাতে সঠিকভাবে মেধার মান যাচাই হচ্ছে না বলে শিক্ষকদের অভিযোগ। বিশেষ করে, কলা ও সাহিত্যের বিষয়গুলিতে এমসিকিউ ধাঁচের প্রশ্নে ছাত্রছাত্রীদের গভীরতা বোঝা সম্ভব হচ্ছে না। সেই কারণেই পরীক্ষাগুলি তাঁরা নিজেদের হাতে চাইছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ