সংবাদদাতা, কাকদ্বীপ: সাগর এলাকায় এক বধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণেন্দু মণ্ডল (২৩) ও প্রিয়শিষ চক্রবর্তী (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার নভেম্বর রাতে প্রথমে এক যুবক এক গৃহবধূকে বাথরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে আরও এক যুবক বাথরুমে গিয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। কিন্তু তিনি বাধা পেয়ে গৃহবধূর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সোমবার গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন।
Advertisement



