Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চফলনশীল ধানের আরও চারটি নয়া প্রজাতি তৈরি করল কৃষিদপ্তর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আবহাওয়া এবং জলবায়ুর উপযোগী চারটি নয়া প্রজাতির উচ্চফলনশীল ধান তৈরি করেছে রাজ্য কৃষিদপ্তর।

উচ্চফলনশীল ধানের আরও চারটি নয়া প্রজাতি তৈরি করল কৃষিদপ্তর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
  • ২১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়া এবং জলবায়ুর উপযোগী চারটি নয়া প্রজাতির উচ্চফলনশীল ধান তৈরি করেছে রাজ্য কৃষিদপ্তর। এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানীসহ সকলকেই এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক ‘এক্স’ বার্তায় এই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। পুরুলিয়ার খরা প্রতিরোধ গবেষণা কেন্দ্র এবং চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্রের দীর্ঘ কয়েকবছরের গবেষণার ফলেই এই প্রজাতিগুলি তৈরি হয়েছে।  এই চারটি নতুন ভ্যারাইটির মধ্যে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো খরাপ্রবণ অঞ্চলের জন্য ‘সুভাষিণী’, ‘লছমন্তি’ ও ‘মুসাফির’ নামের তিনটি প্রজাতি। এগুলি খরিফ মরশুমে হেক্টর প্রতি ৫২ থেকে ৫৫ কুইন্টাল ফলন দিতে সক্ষম। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বন্যাপ্রবণ এলাকার জন্য উদ্ভাবন করা হয়েছে ‘ইরাবতী’ নামের অন্য একটি প্রজাতি। এই ধানচারা দীর্ঘক্ষণ জলমগ্ন অবস্থাতেও নষ্ট হয় না এবং হেলে পড়ে না ঝড়ে।

Advertisement

২০১১ সাল থেকে এই পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে গবেষণার মাধ্যমে মোট ২৫টি নতুন ফসলের প্রজাতি তৈরি করল। এগুলির মধ্যে ১৫টিই ধানের ভ্যারাইটি বা প্রজাতি। সদ্য বঙ্গ সফরে এসে কৃষি নিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রেক্ষাপটে বাংলার মুখ্যমন্ত্রীর এদিনের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মত ওয়াকিবহাল মহলের।

অন্যদিকে, ওয়েবেলের তৈরি রাজ্যের ‘অনুমোদন’ পোর্টাল ‘এক্সেলেন্স ইন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট’ পুরস্কার পেয়েছে। এদিন এক্স বার্তায় রাজ্যের এই সাফল্যের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ