Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমঝোতা সূত্র অধরা, বাম জোটে আশাবাদী নৌশাদ

বিধানসভায় আসন নিয়ে সমঝোতা সূত্র এখনো অধরা রইল বামফ্রন্ট আর আইএসএফের মধ্যে। কিন্তু লড়াই তারা একসঙ্গেই করবে, মঙ্গলবার বৈঠক শেষে আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়ে একথাই স্পষ্টভাবে জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি

সমঝোতা সূত্র অধরা, বাম জোটে আশাবাদী নৌশাদ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় আসন নিয়ে সমঝোতা সূত্র এখনো অধরা রইল বামফ্রন্ট আর আইএসএফের মধ্যে। কিন্তু লড়াই তারা একসঙ্গেই করবে, মঙ্গলবার বৈঠক শেষে আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়ে একথাই স্পষ্টভাবে জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘সিট ধরে, জেলা ও লোকসভা ভিত্তিক আলোচনা হচ্ছে। দু-ঘণ্টার বেশি আলোচনা হল। বুধবার আবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান স্যার (বসু) ডেকেছেন। অনেক আসনেই ঐকমত্য হয়েছে আমাদের। কিছু আসনে সমস্যা রয়েছে। ২০২১ সালে দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। এবার সেরকম সমস্যা যাতে না-হয়, সেজন্যই এতক্ষণের বৈঠক।’ 

Advertisement

এদিন সন্ধ্যায় আরএসপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় আলিমুদ্দিনের। আরএসপি সূত্রের খবর, চার-পাঁচটি আসন নিয়ে সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে এখনো সমাধান সূত্র বেরোয়নি। আরএসপির পর সিপিআই (এমএল) লিবারেশনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেক্ষেত্রেও ২-৩টি আসন নিয়ে জট রয়েছে বলেই সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ