ইকোপার্ক বসেই ভাইফোঁটা নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন ভিডিও
  • ১১ নভেম্বর, ২০২৬ ১৪:৩৭
Prefer us on Google

কলকাতা, ১১ নভেম্বর: প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে আজকের ইকোপার্কের প্রাতঃভ্রমণ ছিল একটু অন্যরকম। আজ ভাই ফোঁটা। আর প্রাতঃভ্রমণ শেষে ইকো পার্কে বসেই ভাইফোঁটা সারলেন মন্ত্রী। বিজেপির স্থানীয় মহিলা কর্মীরা যেমন ছিলেন, তেমন ছিলেন ভোরবেলা ইকোপার্কে হাঁটতে আসা অনেকেই। একেবারে শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে প্রিয় দাদার দীর্ঘায়ু কামনা করে যমের দুয়ারে কাঁটা দিলেন বোনেরা। প্রথমে ইকোপার্ক তারপর বাড়িতে ফোঁটা নিয়ে দিলীপ ঘোষ চলে যান সিঙ্গুরে। সেখানে স্বচ্ছ ভারত প্রকল্পে যে মহিলারা কাজ করেন তারা আজ ভাইফোঁটা দিলেন পঞ্চায়েত মন্ত্রীকে। ইকোপার্কে দিলীপ ঘোষের ফোঁটা দেখুন ভিডিওতে।

Advertisement