নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ফের বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্তা। শিরোনামে ফের ওড়িশা। কিছুদিন আগেই ওড়িশায় এক বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। এবার ওড়িশার কটকে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠল। তবে এবার এই ঘটনার সঙ্গে বিজেপির সরাসরি যোগ উঠে এসেছে। আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিকের নাম রাজা আলি। তিনি হুগলির গোঘাট থানার ভাদুর গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলায় মারধর করে ওড়িশার বিজেপি কর্মীরা।



