নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। তাই বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডাকা হয়েছে। অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ অন্যান্যদের আজ কী বার্তা দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তা নিয়ে কৌতূহল তুঙ্গে রয়েছে। দলের বৈঠকে আগেই অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, দলে কোনও ধরনের গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না। দলকে শক্তিশালী করতে সবাইকে এক যোগে লড়াই করতে হবে। বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভায় দলকে কীভাবে সংগঠিত করতে হবে, সেই নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হতে পারে।



