Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজের নামে দিল্লিতে নিয়ে গিয়ে বাগডোগরার যুবককে অত্যাচার!

কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে বাগডোগরার যুবককে শারীরিক অত্যাচারের অভিযোগ।

কাজের নামে দিল্লিতে নিয়ে গিয়ে বাগডোগরার যুবককে অত্যাচার!
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে বাগডোগরার যুবককে শারীরিক অত্যাচারের অভিযোগ। সেখান থেকে নিখোঁজ গোঁসাইপুরের বাসিন্দা ওই যুবক। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিহারের বাসিন্দা পবন কুমারকে আটক করেছে পুলিস।

Advertisement

বাগডোগরার গোঁসাইপুরের বাসিন্দা ১৯ বছরের প্রেম সরকার সামান্য মানসিক ভারসাম্যহীন। দু’মাস আগে বিহারের দ্বারভাঙ্গা জেলার বাসিন্দা পবন কুমারের সঙ্গে পরিচয় হয় প্রেমের। বাগডোগরা থানার পুঁটিমারিতে ভাড়া থাকতেন পবন। সেখান থেকেই তাঁদের পরিচয়। প্রেমকে দিল্লিতে কাজ দেবে বলে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল পবনই। 
প্রেমের মা সোমা সরকার বলেন, ৬ জুন ছেলেকে দিল্লিতে নিয়ে যায় পবন। সেখানে একটি দোকান খুলে কাজ দেবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর দিল্লিতে গিয়ে প্রেমের উপর শারীরিক নির্যাতন করা হয়। পবন আমার ছেলেকে বিক্রি করে দিয়েছে বলে আশঙ্কা। ১৮ জুন পবন ফোন করে বলে প্রেমকে পাওয়া যাচ্ছে না। ঘটনার পর দিল্লি থেকে বাগডোগরা ফিরে আসে পবন।
রবিবার ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। বাগডোগরা থানা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পবন জানিয়েছে, বাড়ির লোকজনের সম্মতিতেই প্রেমকে সে দিল্লি নিয়ে যায়। সেখানে গিয়ে একাধিকবার ঘর ছেড়ে চলে গিয়েছিল প্রেম। তাকে নিষেধ করা হলেও শুনত না। সেদিন হঠাৎ করেই ঘর ছেড়ে চলে যায় প্রেম। তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তাকে। প্রেমের বাড়ির লোকরা ডাকলে পবন বাগডোগরায় ফিরে আসে। 
বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস বলেন, যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  থানায় প্রেমের পরিবার। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ