জমি দখল মামলায় গ্রেপ্তার নদীয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য নজরুল
  • ৬ আগস্ট, ২০২৬ ২৩:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সভাধিপতি নির্বাচনে বিজেপি প্রার্থী প্রণতী বিশ্বাসকে সমর্থনের পরেই গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য নজরুল বিশ্বাস। জমি দখলে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভুবন চৌধুরী নামে এক ব্যক্তি জমি দখলের এই অভিযোগ করেছিলেন। সেই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেল খেটেছেন। এতদিন পুলিশের চোখে নজরুল বিশ্বাস পলাতক ছিলেন। 

Advertisement

গত বুধবার পুলিশের সামনে দিয়ে বিজেপির শিবির থেকে গাড়িতে করে জেলা পরিষদ এসেছিলেন। সঙ্গে ছিলেন পদ্ম পার্টির নেতারা। তৃণমূলের যে ১৫ জন সদস্য বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিলেন, সেই তালিকায় ছিলেন নজরুল বিশ্বাসও।  বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তৃণমূলের সভাধিপতি তারান্নুম সুলতানা মিরের বিরুদ্ধে আনা অনাস্থার পক্ষে ছিলেন নজরুল বিশ্বাস।