Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু অভিযোগ, উত্তেজনা শিলিগুড়ি জেলা হাসপাতালে

চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতালে।

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু অভিযোগ, উত্তেজনা শিলিগুড়ি জেলা হাসপাতালে
  • ৬ আগস্ট, ২০২৬ ২৩:৫৩
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতালে। বুধবার দুপুরে পেটে ব্যথা নিয়ে এনজেপি এলাকার বাসিন্দা সাগরী দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার পর এদিন সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার পথে রাতে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দ্রুত তাঁকে ফের হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। কিন্তু শেষরক্ষা হয়নি। সাগরী দাসকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর পরে ক্ষোভে ফেটে পড়েন  মৃতার পরিবারের লোকজন। দেহ রেখে শুরু হয় বিক্ষোভ। যার ফলে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা। তাঁদেরই একজন প্রদীপ দাসের দাবি, ‘বমি ও তীব্র পেটব্যথা থাকা সত্ত্বেও জোর করে রোগীকে ছুটি দেওয়া হয়েছিল।’ বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ