Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

ক্যালকাটা হার্ট ক্লিনিকের ৫০ বছর

৫০ বছর পূরণ করল সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল সোসাইটি। প্রসঙ্গত, এই সোসাইটির হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল।

ক্যালকাটা হার্ট ক্লিনিকের ৫০ বছর
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫০ বছর পূরণ করল সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল সোসাইটি। প্রসঙ্গত, এই সোসাইটির হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল। এই উপলক্ষ্যে শনিবার হাসপাতালের নতুন বাড়ির চারতলায় চালু হল অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। সোসাইটির সম্পাদক ডাঃ কিষাণ প্রধান জানান, সদ্য চালু অপারেশন থিয়েটারে মস্তিষ্কের বিভিন্ন অপারেশন হবে। এছাড়া অর্থোপেডিক ও জেনারেল সার্জারির অপারেশনও হবে এখানে। এদিন সোসাইটির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী শৈলেন সেন, নামজাদা মনোরোগ বিশেষজ্ঞ এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডাঃ অনিলভূষণ দত্ত প্রমুখ। ছিলেন সোসাইটির ডিরেক্টর ডাঃ অশোক সামন্তও। হাসপাতাল সূত্রের খবর, আগামী বছর থেকে হার্ট ক্লিনিকের ভাঙড়ের হাসপাতালটি চালু হচ্ছে। জানা গিয়েছে, প্রস্তাবিত ১০০ বেডের হাসপাতালটির শয্যাগুলি ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ