Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থার ৩০ বছর

সম্প্রতি তিরিশ বছর পূর্ণ করল নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম। তিরিশ বছরের জন্মদিন উপলক্ষ্যে এক মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সল্টলেক সিটি সেন্টারের পিছনে রয়্যাল বেঙ্গল রুমে।

নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থার ৩০ বছর
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি তিরিশ বছর পূর্ণ করল নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম। তিরিশ বছরের জন্মদিন উপলক্ষ্যে এক মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সল্টলেক সিটি সেন্টারের পিছনে রয়্যাল বেঙ্গল রুমে। নির্যাতিত মহিলাদের গাওয়া একটা গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই গানে ছিল মেয়েদের নির্যাতন, তার বিরুদ্ধে তাদের লড়াই এবং ঘুরে দাঁড়ানোর গল্প। টানা তিন দশক ধরে মেয়েদের অধিকারের জন্য লড়াই করে চলেছে স্বয়ম। তাদের প্রচেষ্টায় বহু নারী লাঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেয়েছে। গৃহ নির্যাতন আমাদের রাজ্যে এক সাধারণ ঘটনা। বহু মহিলা তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসই পায় না। ফলে এই নির্যাতন বাড়তেই থাকে। কিন্তু সব অন্যায়ের বিচার প্রয়োজন। আর সেই বিচার পর্যন্ত পৌঁছনোর জন্যই স্বয়ম রয়েছে নির্যাতিতদের পাশে, তাদের সাহায্য করার উদ্দেশ্যে। এখানকার সদস্যদের সঙ্গে কথা বলে বোঝা গেল তারা নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার সাহস ও মনের জোর পেয়েছে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে। নিজেদের অধিকার সম্পর্কেও তারা সচেতন হয়েছে এই সংস্থারই মাধ্যমে। এবং নিজেদের এই লড়াইগুলো লিপিবদ্ধ করে কেউ কবিতা, কেউ গল্প, কেউ বা প্রবন্ধ লিখেছে। সেই লেখার সংকলন প্রকাশিত হয়েছে বইয়ের আকারে। তিরিশ বছরের জন্মদিনে এই বইয়ের উদ্বোধন করা হয়। স্বয়মের সদস্যরাই বইটি লেখা ও সম্পাদনার কাজে সক্রিয় ভূমিকা পালন করে।      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ