টুকরো খবর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বন্যপ্রাণ নিয়ে সচেতনতা

Advertisement

জঙ্গল ভালোবাসেন যাঁরা, তাঁদের কাছে বন্যপ্রাণ এক অমূল্য সম্পদ। প্রতিনিয়ত মানুষ নির্বিচারে প্রকৃতির ক্ষতি করছে। আসলে তা নিজেদেরই ক্ষতি। তাই প্রতিটি মানুষের পরিবেশ, বন্যপ্রাণ সম্পর্কে সচেতন হওয়া উচিত। সেই লক্ষ্যেই দীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘আনটেমড কেনিয়া’ বইটি। তার সাফল্য উপলক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিকার বন্যপ্রাণ নিয়ে নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক গৌতম ঘোষ, সঞ্চালক ঐন্দ্রিলা দত্ত, বন্যপ্রাণ প্রেমী শিলাদিত্য চৌধুরী এবং পরিবেশপ্রেমী ও প্রাকৃতিক ইতিহাস বিষয়ক চলচ্চিত্র নির্মাতা আশ্বিকা কাপুর। 
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়