রেস্তরাঁর খবর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুশি তৈরির কর্মশালা 

Advertisement

• শিশু দিবস উপলক্ষ্যে ১২ নভেম্বর সল্টলেকের সেক্টর ২-এর সয় জয়ে আয়োজিত হল সুশি তৈরির বিশেষ কর্মশালা। ১৫ বছর পর্যন্ত শিশুরা এই কর্মশালায় অংশ নেয়। একেবারে প্রাথমিক স্তর থেকে তাদের শেখানো হয় সুশি তৈরির নানা কৌশল। কীভাবে সুশি রোল করতে হয়, কীভাবে সুন্দর আকার দিতে হয়, হাতে-কলমে তা শেখার সুযোগ পেল খুদেরা। প্যান-এশীয় খাবারের সঙ্গে পরিচয় ঘটানোর পাশাপাশি নতুন দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। কর্মশালায় অংশগ্রহণ ছিল সম্পূর্ণ বিনামূল্যে। 
চাওম্যানে শিশু দিবসের মেনু
• শিশু দিবস উপলক্ষ্যে খুদে খাদ্যরসিকদের জন্য বিশেষ মেনু নিয়ে এল চাওম্যান। ‘লিটল ওকস অব ওয়ান্ডার’ শীর্ষক এই বিশেষ মেনুতে থাকছে শিশুদের পছন্দের নানা পদ— স্টার্টার, মূল খাবার ও ডেজার্ট। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার, বিকেল ৩টে ৪৫ মিনিটে বালিগঞ্জ প্লেসের আউটলেটে এই মেনুর উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী শতরূপা সান্যাল এবং চাউম্যানের ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী। দশজন খুদে অতিথিও অংশ নেয় এই বিশেষ আয়োজনে। স্বাদ, আনন্দ ও একসঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতায় শিশু দিবসকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। চাওম্যানের সবক’টি আউলেটে এই মেনু চালু থাকবে ১৫ নভেম্বর পর্যন্ত। বাচ্চাদের জন্য স্পেশাল মেনুতে পাবেন হানি ক্রাঞ্চ বেবি কর্ন, চিজ গ্রিন রোল, পাইনঅ্যাপল তিকেন পপস, হানি সিসেম চিকেন বাইটস, রেনবো ফ্রায়েড রাইস, ট্যাঙ্গো ফিশ ডিলাইট, বাটার গার্লিক গোল্ডে নুডলস সহ নানা পদ।