Bartaman Logo
৯ জুন, ২০২৬

যৌন নিগ্রহের শিকার ৩০ শতাংশ কিশোরী ও ১৩ শতাংশ কিশোর, বলছে রিপোর্ট

যৌন নির্যাতনে পুরুষ-নারী কোনও ভেদাভেদ নেই। বস্তুত ১৮ বছর হওয়ার আগেই ভারতে যৌন নির্যাতনের শিকার হয় ছেলে-মেয়েরা।

যৌন নিগ্রহের শিকার ৩০ শতাংশ কিশোরী ও ১৩ শতাংশ কিশোর, বলছে রিপোর্ট
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যৌন নির্যাতনে পুরুষ-নারী কোনও ভেদাভেদ নেই। বস্তুত ১৮ বছর হওয়ার আগেই ভারতে যৌন নির্যাতনের শিকার হয় ছেলে-মেয়েরা। জানিয়েছে ল্যান্সেট । তারা জানিয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ৩০ শতাংশ নাবালিকা এবং ১৩ শতাংশ নাবালককে এই নির্যাতনের শিকার হতে হয়। ১৯৯০ সাল থেকে ২০২৩ পর্যন্ত শিশুদের উপর যৌন নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে ল্যানসেট জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলিতেই নাবালিকা যৌন নির্যাতনের হার সবচেয়ে বেশি। আর এ ব্যাপারে বাংলাদেশকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। বাংলাদেশে যেখানে নাবালিকা নির্যাতনের হার ৯.৩ শতাংশ। সেখানে ভারতে এই হার ৩০.৮ শতাংশ। সারা বিশ্বে প্রতি পাঁচজন নাবালিকা এবং সাতজন নাবালকের একজন যৌন নির্যাতনের শিকার হয়। বিশেষজ্ঞরা বলছেন অল্প বয়সে যৌন নির্যাতনের বিরূপ সামাজিক প্রভাব রয়েছে। সারাজীবন এর প্রভাব থেকে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ