শিলং, ১৮ নভেম্বর: গতকাল বিএসএফের এক জওয়ানকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আন্তর্জাতিক সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। অবশেষে দু'দেশের সেনাপতিদের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পর আটক হওয়া বিএসএফ জওয়ানকে ভারতের হাতে প্রত্যর্পণ করল বিজিবি।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে মেঘালয়ের জাওয়াই এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছিলেন বিএসএফের ওই জওয়ান। সীমান্তের এই এলাকায় কোন কাঁটাতারের বেড়া নেই। তার ফলে টহল দিতে দিতে হঠাৎই তিনি ঢুকে পড়েন বাংলাদেশের সীমান্ত পার করে। বাংলাদেশের ঐ এলাকা সিলেট জেলার অন্তর্গত। অভিযোগ ভারতীয় জওয়ান বাংলাদেশের মধ্যে প্রায় ২০০ মিটার ভিতরে চলে গিয়েছিলেন। এরপরই তাকে আটক করে বিজিবি। এই আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিজেপির দুই জওয়ান ভারতীয় জওয়ানকে আটক করে বাইকে করে নিয়ে যাচ্ছেন। সেই সময় ভারতীয় জওয়ান এর কাছে ছিল একটি ইনসাস রাইফেল এবং একটি পাম্প অ্যাকশন বন্দুক।
এরপরই দুই দেশের সেনা কর্তারা বৈঠকে বসেন। বৈঠকের পর অস্ত্রসহ ভারতীয় জাওয়ানকে দেশে ফেরত পাঠানো হয়।



