Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃতীয়া থেকে পঞ্চমী কলকাতা মেট্রোয় সাড়ে ২৮ লক্ষ যাত্রী!

তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীতে মূল পুজো শুরুর আগেই তিনদিনে সাড়ে ২৮ লাখের বেশি যাত্রী টানল কলকাতা মেট্রো। পাঁচটি রুটে পরিষেবা দিয়ে এই সংখ্যক যাত্রীর ভিড় সামলাল মহানগরীর এই গণপরিবহণ মাধ্যম।

তৃতীয়া থেকে পঞ্চমী কলকাতা মেট্রোয় সাড়ে ২৮ লক্ষ যাত্রী!
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীতে মূল পুজো শুরুর আগেই তিনদিনে সাড়ে ২৮ লাখের বেশি যাত্রী টানল কলকাতা মেট্রো। পাঁচটি রুটে পরিষেবা দিয়ে এই সংখ্যক যাত্রীর ভিড় সামলাল মহানগরীর এই গণপরিবহণ মাধ্যম। তার মধ্যে শনিবার মহাপঞ্চমীতে রেকর্ড সংখ্যক যাত্রী মেট্রো সফর করেন। ওইদিন ৯ লাখ ৮২ হাজার যাত্রীর প্রচারে মুখরিত হয়েছিল মেট্রো স্টেশনগুলি। একইভাবে তৃতীয়া এবং চতুর্থীতে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৯ লাখ ৩৩ হাজার ও ৯ লাখ ৩২ হাজার। ভিড়ের চাপে কার্যত চিঁড়ে চ‌্যাপটা দশা শহরের মেট্রো রুটে। এক্ষেত্রে কাউন্টারের লম্বা লাইন এড়াতে যাত্রীরা আগের তুলনায় আরও বেশি ‘স্মার্ট’ বনেছেন। কলকাতা মেট্রোর অ্যাপ ডাউন-লোড করে কার্ড রিচার্জ থেকে হরেক তথ্য মুঠোফোনে বন্দি করেছেন অসংখ্য যাত্রী। তৃতীয়া থেকে পঞ্চমী তিনদিনে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ডাউন লোড করেছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। তার মধ্যে শনিবার পঞ্চমীতেই ১ লাখ ৫ হাজার মানুষ এই অ্যাপ ফোনে যুক্ত করেছেন। অন্যদিকে, স্মার্ট কার্ডের দাম কমার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। তৃতীয়া থেকে পঞ্চমী তিনদিনে ১৫ হাজারের বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে মেট্রোর বিভিন্ন কাউন্টারে। উল্লেখ্য, কার্ডের দাম তৃতীয়া থেকেই কমিয়ে দিয়েছে ভারতীয় রেল। আগে কার্ডের দাম ছিল ১৫০ টাকা। ২৫ সেপ্টেম্বর থেকে তা কমে হয়েছে ১০০ টাকা। একইসঙ্গে কার্ডের মেয়াদ একবছরের জায়গায় বেড়ে হয়ে গিয়েছে ১০ বছর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ