Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নাগরিকদের ২ হাজার ডলার নতুন বছরেই: ডোনাল্ড ট্রাম্প

ঘোষণা আগেই করেছিলেন। এবার দিনক্ষণও জানিয়ে দিলেন। আসন্ন নতুন বছরেই ছা পোষা, মধ্যবিত্ত মার্কিন নাগরিকদের প্রত্যেকের পকেটে ২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা) করে ঢুকতে চলেছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাগরিকদের ২ হাজার ডলার নতুন বছরেই: ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ওয়াশিংটন: ঘোষণা আগেই করেছিলেন। এবার দিনক্ষণও জানিয়ে দিলেন। আসন্ন নতুন বছরেই ছা পোষা, মধ্যবিত্ত মার্কিন নাগরিকদের প্রত্যেকের পকেটে ২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা) করে ঢুকতে চলেছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগে সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম বিষয়টি ভাসিয়ে দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, সম্প্রতি বিভিন্ন দেশের উপর আমেরিকা যে বাড়তি শুল্কের বোঝা চাপিয়েছে, তা থেকে মার্কিন কোষাগারের শ্রীবৃদ্ধি ঘটেছে। সেই শুল্কের লভ্যাংশ থেকেই মার্কিন নাগরিকদের ওই অর্থ দেওয়া হবে। যদিও, কবে থেকে, কী ভাবে এই অর্থ দেওয়া হবে, সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি। তবে, বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে কংগ্রেসের সম্মতি লাগবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমানে মার্কিন সরকারের ঋণের পরিমাণ ৩৭ লক্ষ কোটি ডলার। গত আগস্টে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছিলেন, শুল্ক থেকে যে আয় হচ্ছে, তা দিয়ে আপাতত সরকারের ঋণ পরিশোধ করাকেই ট্রাম্প প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ