সাড়ে ১৯ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ২
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইলে এপিকে ফাইল পাঠিয়ে সাড়ে ১৯ লক্ষ টাকার সাইবার জালিয়াতি ও প্রতারণা মামলায় মঙ্গলবার সোদপুর থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করেছেন লালবাজার সাইবার থানা। ধৃতরা হল দিলদার আনসারি এবং অনীশ সরকার। প্রতারণার মামলাটি হয়েছিল সার্ভে পার্ক থানায়। এই নিয়ে এই মামলায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হল। ধৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, সোনার গয়না, দু’টি বিদেশি হাতঘড়ি, প্রাইভেট কার, নগদ ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।  

Advertisement