Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার ১৪৮ কেজি গাঁজা, ধৃত ২

বিলাসবহুল গাড়িতেই চলছে গাঁজা পাচার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের জন্য নানা কৌশল অবলম্বন করছে পাচারকারীরা

বহরমপুরে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার ১৪৮ কেজি গাঁজা, ধৃত ২
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিলাসবহুল গাড়িতেই চলছে গাঁজা পাচার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের জন্য নানা কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। মুর্শিদাবাদ জেলা পুলিস লাগাতার মাদক কারবারিদের পাচারের চেষ্টা রুখে দিচ্ছে। তাই বাধ্য হয়ে বিলাসবহুল গাড়ির ডিকি ব্যবহার করছে দুষ্কৃতীরা। মঙ্গলবারও বস্তায় করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বহরমপুর থানার পুলিস নতুন বাইপাসের কাছে অভিযান চালিয়ে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছে উত্তরবঙ্গের দুই বাসিন্দা। পুলিস জানিয়েছে ধৃতদের নাম জাহাঙ্গির আলম ও এনামুল হক। তাদের বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। ধৃতদের বুধবার মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, একটি দামি গাড়িতে কোচবিহার থেকে রানাঘাটে গাঁজা পৌঁছে দিতে যাচ্ছিল দুই ব্যক্তি। আমরা গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেছি। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১৪৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারে আর কারা জড়িত, তাদের ধরা হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, লাগাতার কোচবিহার থেকে গাঁজা নিয়ে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে নদীয়া এবং রানাঘাটে গাঁজা পৌঁছনোর 
জন্য ক্যারিয়ার নিয়োগ করছে বড় বড় মাদক কারবারিরা। 
এখন মাদক পৌছে দেওয়ার জন্য নিত্যনতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। কিন্তু পুলিস লাগাতার অভিযান চালিয়ে মাদক সহ পাচারকারিদের ধরছে। মঙ্গলবার রাতে বহরমপুরের ফতেপুর নতুন বাইপাসের কাছে পুলিস তক্কে তক্কে ছিল। সঙ্গে ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের স্পেশাল অপারেশন গ্রুপ। যৌথ অভিযানে ওই বিলাসবহুল গাড়িটি আটকে তল্লাশি চালানো হয়। গাড়ির পিছন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। 
বর্তমানে প্রতিদিনই গাঁজা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সোমবার রাতেও বহরমপুর থানার পুলিস অভিযান চালিয়ে হাতিনগর এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। হাতিনগরের তাদের বাড়ি থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ