Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমের টানে বাংলাদেশে গেলেন মালদহের যুবতী, বিজিবির হাতে আটক

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রেমিকের কাছে যেতে গিয়ে বিজিবির হাতে আটক হলেন এক যুবতী। জানা গিয়েছে, তাঁর বাড়ি মালদহ জেলার বামনগোলার কাশিমপুর এলাকায়।

প্রেমের টানে বাংলাদেশে গেলেন মালদহের যুবতী, বিজিবির হাতে আটক
  • ২৮ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রেমিকের কাছে যেতে গিয়ে বিজিবির হাতে আটক হলেন এক যুবতী। জানা গিয়েছে, তাঁর বাড়ি মালদহ জেলার বামনগোলার কাশিমপুর এলাকায়। আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরের নাহিরকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ই বিজিবির হাতে ধরা পড়ে যান তিনি। এরপর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। বিএসএফ সূত্রে খবর, আজ রাতেই বামনগোলা ব্লকের সীমান্ত দিয়ে ওই যুবতীকে দেশে ফেরত নিয়ে আসা হবে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ