Bartaman Logo
২৯ মে, ২০২৬

নেপালে বেড়াতে গিয়ে খুন যুবক, ধৃত

নেপালে বেড়াতে গিয়ে খুন উত্তরপ্রদেশের যুবক। রবিবার রাতে সিন্ধুলি জেলার লঙ্গুরখোলা এলাকায় ওই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পঙ্কজ কুমার নামে ওই যুবককে প্রথমে গুলি করা হয়।

নেপালে বেড়াতে গিয়ে খুন যুবক, ধৃত
  • ২৪ জুলাই, ২০২৫ ১৬:০৭

পাটনা: নেপালে বেড়াতে গিয়ে খুন উত্তরপ্রদেশের যুবক। রবিবার রাতে সিন্ধুলি জেলার লঙ্গুরখোলা এলাকায় ওই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পঙ্কজ কুমার নামে ওই যুবককে প্রথমে গুলি করা হয়। তারপর তাঁকে মাটিতে ফেলে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে অবনীশকুমার দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। সূত্রের খবর, লঙ্গুরখোলায় বিশ্রাম নিচ্ছিলেন পঙ্কজ। সেখানে তাঁর উপর চড়াও হন অবনীশ ও তার দলবল। যদিও ঠিক কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট নয়।

Advertisement

নেপাল পুলিস সোমবার পঙ্কজের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর তাঁর দাদা রঞ্জিত কুমার দেহ নিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের বাড়িতে পৌঁছেছেন। মৃতের পরিবারের দাবি, মধুগঙ্গা মহাদেব মন্দির দর্শনের জন্য পঙ্কজ বন্ধুদের সঙ্গে নেপালে গিয়েছিলেন। ঘটনার সময় বন্ধুরা নিশ্চয়ই তাঁর সঙ্গে ছিল। ঠিক কোন সময় এবং কেন ওই হামলা করা হল, সে ব্যাপারে বন্ধুরা জানাতে পারবে বলে মনে করছে মৃতের পরিবার।

সম্পর্কিত সংবাদ