Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সই ও স্ট্যাম্প জাল করে হলফনামা বিক্রি, মহিলা গ্রেফতার

আলিপুর আদালতের বিচারকের সই ও স্ট্যাম্প নকল করে জাল হলফনামা তৈরির তদন্তে নতুন তথ্য হাতে পেল সিআইডি। বারুইপুরে রীতিমতো দোকান খুলে জাল হলফনামার চক্র চালাচ্ছিল প্রীতি নস্কর নামের এক মহিলা।

সই ও স্ট্যাম্প জাল করে হলফনামা বিক্রি, মহিলা গ্রেফতার
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর আদালতের বিচারকের সই ও স্ট্যাম্প নকল করে জাল হলফনামা তৈরির তদন্তে নতুন তথ্য হাতে পেল সিআইডি। বারুইপুরে রীতিমতো দোকান খুলে জাল হলফনামার চক্র চালাচ্ছিল প্রীতি নস্কর নামের এক মহিলা। তার কাছ থেকে জাল হলফনামা কিনে নিয়ে যেত আলিপুর ও বারুইপুর আদালতের আইনজীবীদের একাংশ। তাঁদের নাম হাতে পেয়েছেন তদন্তকারীদের। অভিযুক্ত মহিলাকে মঙ্গলবার রাতে বারুইপুর থেকে গ্রেফতার করেছে সিআইডি।

Advertisement

বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য আলিপুর আদালত থেকে জাল এফিডেভিট নিয়ে প্রতারিত হন এক পড়ুয়া। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি। গ্রেফতার করা হয় অমিত রক্ষিত নামের এক অভিযুক্তকে। তাকে জেরা করে সিআইডি জানতে পারে, এর মাথা হলো প্রীতি নামের এক মহিলা। বারুইপুরে তার দোকান রয়েছে। সেখানে বসেই জাল হলফনামা তৈরি হচ্ছে। প্রীতি বিচারক সেজে হলফনামায় সই করছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সূত্রে খবর, অভিযুক্ত মহিলা জেরায় জানিয়েছে, তার সঙ্গে আলিপুর ও বারুইপুরের আইনজীবীদের একাংশের যোগাযোগ রয়েছে। তারা নিয়মিত এসে জাল হলফনামা নিয়ে যাচ্ছে। আইনজীবীদের এই অংশ বিভিন্ন লোককে এভাবেই ঠকাচ্ছে। এমনকি, মুহুরিদের অনেকেই তার কাছ থেকে নকল হলফনামা নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের নাম অভিযুক্ত জেরায়  জানিয়েছে বলে খবর। সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ