Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘টাকা কার?’ হাত উঠল ১২ জনের, বিড়ম্বনা পাকিস্তানের সংসদ ভবনে

হাতে ধরা ৫০০০ টাকার নোট। গুনে গুনে ১০ খানা। ভরা সংসদ ভবনে স্পিকার প্রশ্ন করলেন, ‘এই টাকা কার?’ চোখের পলক ফেলার আগেই উঠল ১২ জনের হাত।

‘টাকা কার?’ হাত উঠল ১২ জনের, বিড়ম্বনা পাকিস্তানের সংসদ ভবনে
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: হাতে ধরা ৫০০০ টাকার নোট। গুনে গুনে ১০ খানা। ভরা সংসদ ভবনে স্পিকার প্রশ্ন করলেন, ‘এই টাকা কার?’ চোখের পলক ফেলার আগেই উঠল ১২ জনের হাত। অর্থাৎ ওই টাকা এতজন নিজের বলে দাবি করলেন। সিনেমা নয়, বাস্তবেই হয়েছে এমন। ঘটনাস্থল পাকিস্তানের সংসদ ভবন। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই হাসির ফোয়ারা ছুটেছে বিভিন্ন মহলে। নিজেদের দেশের মানুষের কাছেই হাসির খোরাকে পরিণত হয়েছেন পাক সাংসদরা। 

Advertisement

ঘটনাটি গত সোমবারের। নির্দিষ্ট সময়ে অধিবেশন বসেছিল। বিভিন্ন বিষয়ে আলোচনা চলছিল সাংসদদের মধ্যে। হঠাৎ সকলকে থামান স্পিকার। দেখা যায়, ৫০০০ টাকার কয়েকটা নোট তাঁর হাতে রয়েছে। পরে জানা যায়, এই টাকা সংসদে কুড়িয়ে পাওয়া। আসল মালিক কে, তা জানতেই ভরা সভায় প্রশ্ন করেন স্পিকার। উলটে তাতে বিড়াম্বনায় পড়তে হয় তাঁকেই। একইসঙ্গে ১২জন হাত তূলে দাবি করেন টাকা তাঁর। এইসময় স্পিকার বলেন, ‘এখানে ১০ খানা নোট আছে আর হাত উঠল ১২ জনের!’ কথাগুলো তিনিও যে ব্যঙ্গ করেই বলেছেন তা বলাই বাহুল্য। পরে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। সাংসদের এহেন আচরণে রীতিমতো কটাক্ষ করতে শুরু করেন পাকিস্তানিরাই। পরে অবশ্য ওই টাকার আসল মালিকের খোঁজ মেলে। উপযুক্ত প্রমাণ দেখিয়ে টাকাটা সংগ্রহ করেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এমপি মুহাম্মদ ইকবাল আফ্রিদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ