Bartaman Logo
১৭ জুন, ২০২৬

যুদ্ধ আবহ: দিল্লির ইজরায়েল ও ইরানের দূতাবাসে কড়া নিরাপত্তা

ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে কড়া সতর্কতা জারি হয়েছে দিল্লিতে দুই দেশের দূতাবাসেও। শুধুমাত্রই দিল্লির পুলিস-প্রশাসনের নজরদারি নয়।

যুদ্ধ আবহ: দিল্লির ইজরায়েল ও ইরানের দূতাবাসে কড়া নিরাপত্তা
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে কড়া সতর্কতা জারি হয়েছে দিল্লিতে দুই দেশের দূতাবাসেও। শুধুমাত্রই দিল্লির পুলিস-প্রশাসনের নজরদারি নয়। এলাকাজুড়ে সাদা পোশাকের ‘ইন্টেলিজেন্স মনিটরিং’ও শুরু হয়েছে পুরোদমে।  দিল্লির অভিজাত খান মার্কেট থেকে কিছুটা এগলেই ঔরঙ্গজেব রোড। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের ঠিকানা। খান মার্কেট থেকে দূরত্ব মেরেকেটে এক কিলোমিটারও হবে না। ইজরায়েলের বর্তমান পরিস্থিতির জেরে আপাতত পুরো চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হয়েছে। 

Advertisement

উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালে অবধারিতভাবে পুলিসকর্মীদের প্রশ্নবাণ ধেয়ে আসবে। এমনকী দেখাতে হতে পারে সচিত্র পরিচয়পত্রও। পরিস্থিতি আরও জটিল মনে হলে আচমকাই হাজির হতে পারেন সাদা পোশাকের কোনও ইন্টেলিজেন্স অফিসার। বলা বাহুল্য, তাদের কেউই এদেশীয় নন! দিল্লিতে ইরানের দূতাবাসের সামনেও নিরাপত্তা ব্যবস্থা একইরকম। মোতায়েন রয়েছে পুলিস। অ্যাপয়েন্টমেন্ট না থাকলে দূতাবাসগুলির ত্রিসীমানাতেও আপাতত কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ