Bartaman Logo
৯ জুন, ২০২৬

সামার স্পেশাল ট্রেনেও ভোটের অঙ্ক!

এবছর মুম্বই থেকেই সর্বাধিক সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সেইমতো সেন্ট্রাল রেলওয়ে জোনে তিন হাজারেরও বেশি সামার স্পেশাল ট্রেন ট্রিপের ব্যবস্থা করা হয়েছে।

সামার স্পেশাল ট্রেনেও ভোটের অঙ্ক!
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবছর মুম্বই থেকেই সর্বাধিক সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সেইমতো সেন্ট্রাল রেলওয়ে জোনে তিন হাজারেরও বেশি সামার স্পেশাল ট্রেন ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। এরপরেই রয়েছে বিহার এবং রাজস্থান। এসংক্রান্ত ঘোষণা করেছে রেলমন্ত্রক। নির্বাচনি আবহে স্বাভাবিকভাবেই রেলের এহেন পরিসংখ্যানে রীতিমতো জল্পনার সৃষ্টি হয়েছে। কারণ বাংলার শ্রমিক-কর্মচারীদের একটি বড়ো অংশ মুম্বই, বিহার এবং রাজস্থানে কর্মরত আছেন। রেলমন্ত্রক জানিয়েছে, সেন্ট্রাল রেলওয়ে জোনে ৩ হাজার ৮২টি স্পেশাল ট্রেন ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, এই সেন্ট্রাল জোনের আওতাতেই রয়েছে মুম্বই, পুনের মতো এলাকা। পূর্ব মধ্য রেলে ব্যবস্থা করা হয়েছে ২ হাজার ৭১১টি সামার স্পেশাল ট্রেন ট্রিপস। এই জোনের আওতাতেই পড়ে বিহারের পাটনা, মুজফফরপুরের মতো জায়গা। অন্যদিকে, উত্তর পশ্চিম রেল ২ হাজার ২৪৫টি সামার স্পেশাল ট্রেন ট্রিপসের ব্যবস্থা করেছে। মূলত রাজস্থানের শহরগুলি এর আওতায় রয়েছে। রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে একাধিক ট্রেন এবং ট্রেনের কামরা ভাড়া করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে। সামার স্পেশাল ট্রেনের রুট ম্যাপ তৈরি করতে কি তবে রেলের মাথাতেও কাজ করছে নির্বাচনি সমীকরণ? উঠছে প্রশ্ন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ