Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রুশ পতাকা আঁকা ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা

নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল মার্কিন প্রশাসন। অভিযোগ, সেই নির্দেশ ভঙ্গ বারবার করেছিল ‘বেলা-১’নামে একটি রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কার।

রুশ পতাকা আঁকা ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা
  • ৮ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

ওয়াশিংটন: নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল মার্কিন প্রশাসন। অভিযোগ, সেই নির্দেশ ভঙ্গ বারবার করেছিল ‘বেলা-১’নামে একটি রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কার। তারপরই সেটিকে ধরতে তৎপর হয় মার্কিন বাহিনী। বেআইনি তেল পরিবহণের অভিযোগে, ২০২৪ সালেই ট্যাঙ্কারটির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। তবে ট্যাঙ্কারটির কার্যক্রমে রাশ টানা যায়নি। অবশেষে গত দু’সপ্তাহ ধরে ট্যাঙ্কারটিকে দখলের চেষ্টা করছিল আমেরিকা। মার্কিনিদের থেকে বাঁচতে ওই ট্যাঙ্কারের গায়ে আঁকা হয়েছিল রুশ পতাকা। নাম বদলে করে রাখা হয়েছিল মেরিনারা। জানা গিয়েছে, জাহাজটিকে বাঁচাতে উত্তর সাগরে নৌসেনাও পাঠিয়েছিল রাশিয়া। তবে শেষ পর্যন্ত উত্তর অতলান্তিক থেকে ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করে মার্কিন সেনার। এক্স হ্যান্ডলে মার্কিন সেনার ইউরোপিয়ান কমান্ড দাবি করেছে, ‘দক্ষিণ গোলার্ধের নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আমেরিকার উপকূলরক্ষী বাহিনী যখন ট্যাঙ্কারটি দখল নেয়, তখন সেখানে কোনও রুশ বাহিনী ছিল না। 

Advertisement

জানা যাচ্ছে, ইরান থেকে ভেনেজুয়েলা যাচ্ছিল তেলের ট্যাঙ্কারটি। মার্কিন অবরোধের মুখে পড়ে সেটি ফের অতলান্তিক মহাসাগরে ফিরে যায়। গত ডিসেম্বরেও জাহাজটির দখল নেওয়ার চেষ্টা করেছিল মার্কিনিরা। তারপরেই ট্যাঙ্কারটির নাম পরিবর্তন করা হয়। রেজিস্ট্রেশনেও বদল করে তা রুশ জাহাজ সংস্থার অর্ন্তভুক্ত করা হয়। 
এছাড়া ক্যারিবিয়ান সাগর থেকেও একটি ট্যাঙ্কার জাহাজ বাজেয়াপ্ত করেছে মার্কিন বাহিনী। ‘এম/টি সোফিয়া’ নামের ওই জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় বেআইনি কাজকর্ম চালাত বলে অভিযোগ আমেরিকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ