Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে ভারতে ফেরাল আমেরিকা

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা। এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অন্যতম ষড়যন্ত্রকারী আনমোল।

লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে ভারতে ফেরাল আমেরিকা
  • ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নয়াদিল্লি: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা। এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অন্যতম ষড়যন্ত্রকারী আনমোল। এছাড়াও সিধু মুসেওয়ালা খুন সহ ১৮টি মামলায় তার নাম রয়েছে। অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্সের ভাই। জানা গিয়েছে, মঙ্গলবার বাবা-পুত্র জিশানকে দেশ থেকে বহিষ্কার সংক্রান্ত ইমেল পাঠায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। সেখানে লেখা ছিল, ‘আনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে বের করে দিয়েছে ফেডেরাল সরকার। ১৮ নভেম্বর এই পদক্ষেপ করা হয়।’ সব ঠিকঠাক থাকলে আজ, বুধবার আনমোলকে হাতে পাবে ভারতীয় প্রশাসন। 

Advertisement

গত বছরের নভেম্বর মাসে আনমোলকে গ্রেফতার করে ট্রাম্পের দেশের পুলিশ। একই সময়ে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে জামিন-অযোগ্য ওয়ার‌্যান্ট জারি করে মহারাষ্ট্রের একটি আদালত। রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। এরইমধ্যে মার্কিন প্রশাসনের কাছে আশ্রয় দেওয়ার আর্জি জানায় আনমোল। তাতে অবশ্য লাভ হয়নি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ