Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রূপান্তরকামী বক্সারদের নকল করে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এবার বক্তৃতা দেওয়ার সময় রূপান্তরকামী বক্সারদের নকল করে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রূপান্তরকামী বক্সারদের নকল করে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট
  • ৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এবার বক্তৃতা দেওয়ার সময় রূপান্তরকামী বক্সারদের নকল করে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের তরফে এক্স হ্যান্ডলে ওই বক্তৃতার ভিডিয়ো শেয়ার করা হয়। ট্রাম্প যে বক্সারদের নকল করছেন, সেই কথাও উল্লেখ করা হয়। আর তারপরই সমালোচনার ঝড় উঠেছে। মার্কিন নাগরিকদেরই একাংশ দাবি করছেন, প্রেসিডেন্ট হয়ে রূপান্তরকামীদের অপমান করছেন ট্রাম্প। অনেকে ট্রাম্পকে ‘জোকার’ বলেও উল্লেখ করতে ছাড়েননি।

Advertisement

সম্প্রতি ওয়াশিংটনের কেনেডি সেন্টারে রিপাবলিকান পার্টির নেতা-কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়। সেখানে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। সেই সময় তিনি বলেন, ‘দুজন রূপান্তরিত মানুষ বক্সিংয়ে সোনার পদক জিতেছেন।’ সেখানেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। ওই বক্সাররা খেলার সময় যেরকম অঙ্গভঙ্গি করেন, তা করে দেখান তিনি। তিনি এরকম অঙ্গভঙ্গি করলে তাঁর স্ত্রী বিরক্ত হন বলেও উল্লেখ করেন ট্রাম্প। ওয়াকিবহাল মহল মনে করছে, আলজেরিয়ার বক্সার ইমেন খেলিফ এবং তাইওয়ানের বক্সার লিন ইউ-তিংয়ের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন ট্রাম্প। মহিলা হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলেও খেলিফ ও লিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁদের দেহে পুরুষের ক্রোমোজম রয়েছে। যা নিয়ে সাম্প্রতিক সময়ে বারবার বিতর্কে জড়িয়েছেন খেলিফ ও লিন।  
পালটা ট্রাম্পের বিরুদ্ধে গর্জে উঠেছেন অনেকে। তাঁরা সমাজমাধ্যমে লিখেছেন, ‘কমলা রঙের মেকআপ করে একজন লোক রূপান্তরকামীদের নিয়ে মজা করছেন, এটা চরম পরিহাসের বিষয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ