Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব রেলে নয়া দায়িত্বে দুই কর্তা

শিয়ালদহের নয়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) হিসেবে দায়িত্ব নিলেন রাজীব সাক্সেনা। ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআইএসএস) এই অফিসার বুধবার দেশের ব্যস্ততম রেল ডিভিশনের শীর্ষ পদে আসীন হয়েছেন।

পূর্ব রেলে নয়া দায়িত্বে দুই কর্তা
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহের নয়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) হিসেবে দায়িত্ব নিলেন রাজীব সাক্সেনা। ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআইএসএস) এই অফিসার বুধবার দেশের ব্যস্ততম রেল ডিভিশনের শীর্ষ পদে আসীন হয়েছেন। অন্যদিকে, শিয়ালদহের সদ্য প্রাক্তন ডিআরএম দীপক নিগম বৃহস্পতিবার পূর্ব রেলের সিনিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার এবং চিফ ভিজিল্যান্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন। শিয়ালদহের ডিআরএম হিসেবে তাঁর কার্যকালে একাধিক গুরুত্বপূর্ণ যাত্রী বান্ধব পরিকাঠামোগত কাজের সফল বাস্তবায়ন করেছেন। যার মধ্যে অন্যতম শিয়ালদহে ডিভিশনের সমস্ত সেকশনে ১২ কোচের ট্রেন পরিষেবা চালু করা। ওদিকে, শিয়ালদহের নবনিযুক্ত ডিআরএম ডেপুটেশনে বস্ত্র মন্ত্রকের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। এছাড়াও জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজীব সাক্সেনা। -রাজীব সাক্সেনা (বাঁদিকে), দীপক নিগম (ডানদিকে)।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ