Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পের হুমকি, রাশিয়ার তেল কেনা কমিয়ে তৃতীয় স্থানে ভারত

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে টানা হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘

ট্রাম্পের হুমকি, রাশিয়ার তেল কেনা কমিয়ে তৃতীয় স্থানে ভারত
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে টানা হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জরিমানা’ হিসাবে চেপেছে ২৫ শতাংশ শুল্কও। ট্রাম্পের সেই হুঁশিয়ারির আবহেই এবার সামনে এল তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান। মঙ্গলবার ইউরোপের থিঙ্ক ট্যাংক ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ দাবি করেছে, রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনার নিরিখে গত ডিসেম্বর মাসে ভারত তৃতীয় স্থানে চলে এসেছে। কারণ, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। নভেম্বর মাসে ভারত রাশিয়া থেকে মোট ৩৩০ কোটি ইউরো মূল্যের হাইড্রোকার্বন আমদানি করেছিল।

Advertisement

ডিসেম্বর মাসে সেই পরিমাণ কমে হয়েছে ২৩০ কোটি ইউরো। নভেম্বরে রাশিয়া থেকে ৩৫ শতাংশ অশোধিত তেল আমদানি করেছিল ভারত। সেখানে পরের মাসেই তা কমে গিয়ে হয়েছে ২৫ শতাংশ। রাশিয়া থেকে তেল আমদানির নিরিখে ভারতকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তুরস্ক। ডিসেম্বরে তারা কিনেছে ২৬০ কোটি ইউরোর হাইড্রোকার্বন। প্রথম স্থান যথারীতি ধরে রেখেছে চীন। রাশিয়া থেকে তাদের জ্বালানি আমদানির পরিমাণ ৬০০ কোটি ইউরো।

Advertisement
সম্পর্কিত সংবাদ