Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রেস সচিবের ঠোঁট যেন ‘মেশিন গান’, ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে ট্রাম্প

ক্যারোলিন লেভিট। বয়স মাত্র ২৮। তাতে কী! দক্ষ হাতে সামলাচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব। এবার তাঁর সৌন্দর্যের প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেস সচিবের ঠোঁট যেন ‘মেশিন গান’, ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে ট্রাম্প
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

ওয়াশিংটন: ক্যারোলিন লেভিট। বয়স মাত্র ২৮। তাতে কী! দক্ষ হাতে সামলাচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব। এবার তাঁর সৌন্দর্যের প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ উচ্চকণ্ঠেই তিনি বললেন,  ‘ওঁর মুখটা খুব সুন্দর। আর ঠোঁট! ঠিক যেন মেশিন গান।’ এখানেই শেষ নয়, সুন্দরী ক্যারোলিনের অভিব্যক্তির তারিফও ঝরে পড়েছে  ট্রাম্পের গলায়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মন্তব্য সর্বত্র ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে দানা বেধেছে বিতর্ক। 

Advertisement

প্রেস সেক্রেটারি সম্পর্কে প্রেসিডেন্টের এধরনের বিশেষণ ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। নেট মাধ্যমে এমনই একজনের প্রশ্ন, কোনও মহিলা সহকর্মীর সম্পর্কে কি এধরনের মন্তব্য করা যায়? আর একজন বলেছেন, ক্যারোলিন সৌন্দর্যের জন্য নয়, নিজের যোগ্যতায় প্রেস সচিবের পদে বসেছেন। তাঁকে নিয়ে ট্রাম্পের এহেন মন্তব্য অত্যন্ত অপমানজনক। অনেকেই আবার ট্রাম্পের কথায় যৌনতার গন্ধ পাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের অতীতকে টেনে আনছেন তাঁরা।
পেনসিলভানিয়া এক জনসভায় অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকে এখানে নিয়ে এসেছি? ওঁ খুবই ভালো, তাই না?’ এরপরই ৫০ বছরের ছোটো জুনিয়রকে নিয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘ক্যারোলিন যেখানেই যান, সেখানেই রাজত্ব করে...। সকলকে চুপ করিয়ে রাখে। সুন্দর মুখ নিয়ে টিভি ইন্টারভিউতে যায়। ওঁর ঠোঁট তো থামতেই চায় না। মেশিন গানের মতো চলতে থাকে। ’

Advertisement
সম্পর্কিত সংবাদ