Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে টম্যাটো ৬০০ টাকা কেজি!

আফগান সীমান্তে অস্থির পরিস্থিতি। একইসঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে বালোচ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ। সব মিলিয়ে বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থা।

পাকিস্তানে টম্যাটো ৬০০ টাকা কেজি!
  • ২৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

করাচি: আফগান সীমান্তে অস্থির পরিস্থিতি। একইসঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে বালোচ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ। সব মিলিয়ে বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থা। অন্য শাক-সবজির পাশাপাশি পাকিস্তানে টম্যাটোর দাম শুনে আঁতকে ওঠার দশা আম জনতার। সাধারণত যেখানে প্রতি কেজি ৫০ থেকে ১০০ টাকায় টম্যাটো বিক্রি হয়, সেখানে পাকিস্তানের বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ৬০০ টাকায়। তোরখাম এবং চমন থেকে সীমান্ত দিয়ে পাকিস্তানের বাজারে আসে বিভিন্ন শাক-সবজি। গত ১১ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। তার জেরেই আটকে রয়েছে প্রায় ৫ হাজার কন্টেনার। তাতে টম্যাটো, আপেল, আঙুর সহ আরও সবজি ও ফলমূল রয়েছে। শুধুমাত্র লাহোরের বাদামি বাগ বাজারে নিয়মিত ১৫ থেকে ২০টি ট্রাক ঢুকছে। তাতে যে টম্যাটো আসছে, সেটাই এখন গোটা পাকিস্তানের ভরসা। তার জেরেই লাফিয়ে বাড়ছে দাম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ