মুদ্রা ডান্স অ্যাকাডেমির ১২তম বার্ষিক অনুষ্ঠান হল সম্প্রতি মঞ্চস্থ হল আইসিসিআরে। মঞ্জুশ্রী আচার্য মৈত্রের কোরিওগ্রাফিতে পরিবেশিত প্রতিটি নাচই ছিল সুন্দর। ছোটদের ভরতনাট্যম সরস্বতী বন্দনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আলারিপু, গজানন, তিল্লানা ইত্যাদি নৃত্য পদে শিক্ষার্থীদের অনুশীলনের পরিচয় পাওয়া যায়। মৌলী সরকারের একক নিবেদনে ‘ও শম্ভু’ দৃষ্টিনন্দন ছিল। অনন্যা দে, প্রিয়াঙ্কা সাহা, সঞ্চিতা রায়, শুচিস্মিতা চক্রবর্তী, নীলাঞ্জনা চট্টোপাধ্যায় প্রমুখের নিবেদনে ‘অ়য়ি গিরিনন্দিনী’ দর্শকদের মুগ্ধ করে। বিভিন্ন ঋতুতে সেজে ওঠা প্রকৃতির নানা রূপ ধরা পড়ল ‘অনন্ত আকাশ’ নৃত্যপদে। শেষে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকা অবলম্বনে নির্মিত নৃত্যালেখ্য ‘তিনকন্যা’ মঞ্চস্থ হল।



