Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পরিচয় গোপন করে ঢাকা সফরে তিন আইএসআই কর্তা

বাংলাদেশে পালাবদলের পর থেকেই মাথা তুলতে শুরু করেছে ভারত বিরোধী শক্তিরা। খবর মিলেছে, পরিচয় গোপন করে ভুয়ো পাসপোর্ট নিয়ে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তিন আধিকারিক।

পরিচয় গোপন করে ঢাকা সফরে তিন আইএসআই কর্তা
  • ৩ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশে পালাবদলের পর থেকেই মাথা তুলতে শুরু করেছে ভারত বিরোধী শক্তিরা। খবর মিলেছে, পরিচয় গোপন করে ভুয়ো পাসপোর্ট নিয়ে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তিন আধিকারিক। চিকিৎসক পরিচয়ে আত্মগোপন করেছেন তাঁরা। সূত্রের খবর, ওই তিন আধিকারিক মূলত পাক সেনার ব্রিগেডিয়ার জেনারেল পদে রয়েছেন। তাঁদের নাম নাদিম আহমেদ, মহম্মদ নাদিম তালহা ও সাউদ আহমেদ রাও। বাংলাদেশের রাজধানীতে বসে তাঁরা ভারত বিরোধী চক্রান্ত করতে পারেন বলে মনে করা হচ্ছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, অপারেশন সিন্দুরের ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিল পাক সেনা। কিন্তু, ফের সক্রিয় হচ্ছে তারা। ভারতে নাশকতা চালানোর পুরনো ফর্মুলায় ফিরতে চাইছে তারা। এক্ষেত্রে অশান্ত বাংলাদেশকেই প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে তৎপর শাহবাজ শরিফের দেশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ