Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার জিআই স্বীকৃতির দৌড়ে লিট্টি-চোখা

মৌর্যযুগে ভোজপুর অঞ্চলে ছোট ছোট পুর ভর্তি আটার গোলাকে পুড়িয়ে বা সেঁকে যে খাবার তৈরির প্রচলন ছিল, তামাম ভারতে তা এখন লিট্টি নামে পরিচিত।

এবার জিআই স্বীকৃতির দৌড়ে লিট্টি-চোখা
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৌর্যযুগে ভোজপুর অঞ্চলে ছোট ছোট পুর ভর্তি আটার গোলাকে পুড়িয়ে বা সেঁকে যে খাবার তৈরির প্রচলন ছিল, তামাম ভারতে তা এখন লিট্টি নামে পরিচিত। সঙ্গে আলু বা বেগুনের যে ভর্তা পরিবেশন করা হয়, সেই চোখার স্বাদ নেননি, এমন খাদ্যরসিক মেলা ভার। সেই লিট্টি ও চোখা এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতির দৌড়ে শামিল হল। যদিও বিহার ও ঝাড়খণ্ডের পাশাপাশি উত্তরপ্রদেশের একটি বড় অংশে এটি অত্যন্ত ঘরোয়া এবং জনপ্রিয় খাবার। তবে এই বিখ্যাত খাবারের আঁতুড়ঘর হিসেবে জিআই স্বীকৃতির জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রিতে আবেদন করা হয়েছে বিহারের ভোজপুরের আরা থেকেই। আবেদন এসেছে লিট্টি চোখা উন্নয়ন সমিতির হাত ধরে। প্রসঙ্গত, জিআই স্বীকৃতি সেইসব পণ্যকেই দেওয়া হয়, যা কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের নিজস্ব সম্পদ হিসেবে পরিচিত হয়। যেমন, অতি সম্প্রতি মিষ্টি হিসেবে পশ্চিমবঙ্গ থেকে জিআই তকমা পেয়েছে বাংলার নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানাবড়া ও বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। বিহারের পণ্য হিসেবে ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে সিঙ্গাড়া, শাহি লিচু, বক্সার শোনপাপড়ি, সুজনি, অ্যাপ্লিক প্রভৃতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ