Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আমেদাবাদ টেস্টে ক্যারেবিয়ানদের এক ইনিংস ও ১৪০ রানে হারাল শুভমানরা

প্রথম টেস্টের তৃতীয় দিনেই দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪০ রানে হারাল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

আমেদাবাদ টেস্টে ক্যারেবিয়ানদের এক ইনিংস ও ১৪০ রানে হারাল শুভমানরা
  • ৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

আমেদাবাদ, ৪ অক্টোবর: প্রথম টেস্টের তৃতীয় দিনেই দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪০ রানে হারাল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। টেস্ট অধিনায়ক হিসাবে দেশের মাটিতে প্রথমবার জয় পেলেন শুভমান। ম্যাচের প্রথম থেকেই ক্যারেবিয়ানদের নাস্তানাবুদ করছিল ভারতীয় দল। সাঁই হোপদের করা ১৬২ রানের জবাবে তিনজন ভারতীয় ব্যাটার জুরেল, কে এল রাহুল ও জাদেজা সেঞ্চুরি করেন। শেষে ৪৪৮ রানের মাথায় ডিক্লেয়ার দেন কে এল রাহুলরা।

Advertisement

দ্বিতীয় ইনিংসেও ধরাশায়ী হয় ওঃ ইন্ডিজের ব্যাটাররা। কেউ ৪০ রানের গণ্ডিও পার করতে পারেননি। সর্বোচ্চ রান করেন অ্যালিক, প্রাপ্ত রান ৩৮। ভারতের হয়ে জাদেজা ৪টি, সিরাজ ৩টি এবং কুলদীপ ২টি উইকেট পান। ম্যাচের সেরা হন রবীন্দ্র জাদেজা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর। দ্বিতীয় টেস্ট হবে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।

Advertisement
সম্পর্কিত সংবাদ