Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রয়াত পোপ ফ্রান্সিস

সদ্য নিউমোনিয়া থেকে সেরে উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। গুড ফ্রাইডে, ইস্টার পালনের পর আজ, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। বয়স হয়েছিল ৮৮ বছর।

প্রয়াত পোপ ফ্রান্সিস
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

ভ্যাটিকান, ২১ এপ্রিল: সদ্য নিউমোনিয়া থেকে সেরে উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। গুড ফ্রাইডে, ইস্টার পালনের পর আজ, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডাবল নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালেও দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন পোপ। সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু আজ, সোমবার সকালে ৭টা ৩৫ মিনিট নাগাদ(স্থানীয় সময়) নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। খবরের সত্যতা স্বীকার করেছে ভ্যাটিকান।

Advertisement

এই বিষয়ে ভ্যাটিকানের প্রশাসক জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সারাটা জীবন ঈশ্বর এবং গির্জার প্রতি সমর্পিত ছিলেন পোপ ফ্রান্সিস।’ পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। শেষে গত ১৪ ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ। পরে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেও ছিলেন। গতকাল অর্থাৎ রবিবার ইস্টারের বার্তাও দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তখনও কেউ বুঝতেই পারেনি আজ, সোমবার এই দুঃসংবাদ আসবে। পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ