চেন্নাই: রাজনৈতিক দলের স্বীকৃতি আগেই মিলেছে। পাখির চোখ এখন ২০২৬ সালের তামিলনাড়ুর নির্বাচন। ভোটে তাঁর দল তামিলাগা ভেত্রি কাঝাগাম (টিভিকে) জোট করে নয়, একাই লড়বে বলে জানিয়ে দিলেন দক্ষিণের সুপারস্টার ‘থলাপতি’ বিজয়। শুক্রবার তিরুভানমিয়ুরে দলের সাধরণ সভায় দলের নেতা-কর্মীদের সেই বার্তাই দিয়েছেন তিনি। কর্মীদের তাঁর বার্তা, আগামী ভোটে মূল লড়াই হতে চলেছে ডিএমকের সঙ্গে তাঁদেরই। একইসঙ্গে তামিলনাড়ুর শাসকদল ডিএমকের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দেন। বিজয়ের কথায়, রাজনীতি শুধু একটি পরিবারের জন্য নয়, সবারই সুষ্ঠুভাবে রাজনীতি করার অধিকার রয়েছে। আমাদের দলীয় কর্মসূচিতে ক্রমাগত বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিএমকে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নাম করেও একহাত নিয়েছেন বিজয়।



