Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জাতীয় গড় ছাপিয়ে এসজিএসটি খাতে রাজ্যের আয়বৃদ্ধি হল ১৮ শতাংশ

গত বছরের মে মাসের তুলনায় সদ্য ঩শেষ হওয়া মে মাসে রাজ্যের এসজিএসটি খাতে আয় ১ হাজার কোটি টাকারও বেশি বেড়েছে।

জাতীয় গড় ছাপিয়ে এসজিএসটি খাতে রাজ্যের আয়বৃদ্ধি হল ১৮ শতাংশ
  • ২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের মে মাসের তুলনায় সদ্য ঩শেষ হওয়া মে মাসে রা঩জ্যের এসজিএসটি খাতে আয় ১ হাজার কোটি টাকারও বেশি বেড়েছে। বৃদ্ধির হার ১৮ শতাংশ। এটা গোট দেশের সব রাজ্যের এসজিএসটির  গড় বৃদ্ধির হারের (১৩.৬৬ শতাংশ) থেকে অনেকটা বেশি। কেন্দ্রীয় সরকারের তরফে রবিবার মে মাসে জিএসটি সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে চলতি বছরের মে মাসে রাজ্যের জিএসটি খাতে আয় হয়েছে ৬৩২১ কোটি টাকা। গত বছরের মে মাসে এটা ছিল ৫৩৭৭ কোটি টাকা। 

Advertisement

এবারের মে মাসে গোটা দেশের নিরিখে  জিএসটির বিভিন্ন ক্ষেত্র  মিলিয়ে মোট আয় হয়েছে ২ লক্ষ ১  হাজার ৫০  কোটি টাকা। গত বছরের মে মাসের তুলনায় বৃদ্ধির হার ১৬.৪ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের মে মাসে মোট জিএসটি আয় হয়েছিল ১ লক্ষ ৭২ হাজার ৭৩৯ কোটি টাকা। এই আয়ের মধ্যে এসজিএসটি, সিজিএসটি , আইজিএসটি, সেস এবং আমদানির উপর জিএসটি আছে। রাজ্যে বিভিন্ন সামগ্রীর উপর যে জিএসটি আদায় হয় তার ৫০ শতাংশ (এসজিএসটি) সরাসরি রাজ্য সরকার পায়। বাকি ৫০ শতাংশ সেন্ট্রাল জিএসটি (সিজিএসটি)। রাজ্য থেকে সংগৃহীত সিজিএসটির একটা ভাগ কেন্দ্রীয় করের অংশ হিসেবে রাজ্যগুলি পেয়ে থাকে। আইজিএসটির একটা অংশ রা‌জ্য সরকারগুলি পায়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মে মাসে এসজিএসটি এবং ওই মাস পর্যন্ত আইজিএসটির প্রাপ্য অংশ মিলিয়ে রাজ্য সরকারের মোট  আয় হয়েছে ৭৬৪৪ কোটি টাকা। গত বছরের মে মাসে মাসে এটা ছিল ৮০৬১ কোটি টাকা। রাজ্য সরকারের বাজেট পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরে এসজিএসটি খাতে রাজ্য আয় করেছে ৪৫ হাজার ৭০৭ কোটি টাকা। ২০২৫-২৬ আর্থিক বছরে এসজিএসটি খাতে রাজ্যের আয়ের লক্ষ্যামাত্রা ধার্য করা হয়েছে প্রায় ৪৯ হাজার ৭৭২ কোটি টাকা। ২৫-২৬ আর্থিক বছরের প্রথম মাসে এসজিএসটি খাতে রাজ্যের আয় হয়েছে ৮১৮৮ কোটি টাকা। ২০২৪ সালের এপ্রিল মাসের থেকে এবারের এপ্রিলেও এসজিএসটি খাতে আয় প্রায় ৯০০ কোটি বেড়েছে। গত এপ্রিলে রাজ্যের এসজিএসটি খাতে আয় হয়েছিল ৭২৯৩ কোটি টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ