Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাক্তারের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ

আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের বদলি সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টেই হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে বুধবার এমনটাই জানিয়ে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

ডাক্তারের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের বদলি সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টেই হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে বুধবার এমনটাই জানিয়ে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের আবেদন ছিল বদলি সংক্রান্ত নির্দেশিকা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হওয়াই যুক্তিযুক্ত। প্রথমে সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ